প্রতি ব্যাবসায়ীকে লাগাতে হবে দোকানের সামনে নো মাস্ক নো সেলের নির্দিষ্ট বোর্ড
দি নিউজ লায়ন; শিলিগুড়িতে বাজার এলাকা সংক্রমনের নিয়ন্ত্রনে আনতে বাজার কমিটিগুলির সঙ্গে জরুরী বৈঠক শিলিগুড়ি পুরনিগমের। শুক্রবার শিলিগুড়ির মুখ্য ১৯টি বাজারের বাজার কমিটির পাশাপাশি আরও বেশ কিছু ছোট বাজারের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক হয় শিলিগুড়ি পুরনিগমে। বৈঠকে শিলিগুড়ি পুর কমিশনার ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি কুওয়ার ভূষন সিংয় ও জেলা প্রশাসনের উপস্থতিতে বাজার কমিটি গুলিতে জানানো হয় ছোট বড় মিলে ৩৭টি বাজারে ইতিমধ্যেই পুরনিগমের তরফে জীবাণুমুক্তকরন করা হয়েছে।
পুর কমিশনার সোনম ওয়াংদি জানান বাজার কমিটি গুলিকে নিজ স্বেচ্ছাসেবীদের দিয়েই নিয়মিত জীবাণুমুক্তকরনের কাজে নামতে হবে। তাতে বাড়তি সহায়তায় থাকবে পুরনিগমের জয়েন্ট টিম। এখনইসঙ্গে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে নো মাস্ক নো সেল নির্দেশ মানতে হবে প্রতিটি ব্যাবসায়িকে।
প্রত্যেক বিক্রেতাকে তাই দোকানের সামনে নো মাস্ক নো সেল বোর্ড লাগাতে হবে। বাজারের গা লাগালাগি ক্রেতাদের জমায়েত কমাতে বাজারের প্রবেশ দ্বার ও বাহির পথ ভিন্ন রাখার কথা জানানো হয়েছে প্রতিটি বাজার কমিটিকে। এদিকে বাজারের সর্বাধিক মানুষের নিত্য অনাগোনার স্থানে কোভিড সংক্রমন নিয়ন্ত্রনের মধ্যে রাখতে মরিয়া জেলা প্রশাসন।
একইসঙ্গে জেলা প্রশাসনের তরফে জানানো হয় ১'লা মে থেকে ব্যবসায়ীদের দ্রুত যাতে টিকাকরন করা সম্ভব হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে।

Post a Comment